ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মরক্কোর উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ৪৩


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ১২:৩৮

মরক্কোর উত্তরাঞ্চলীয় তজা নগরীর কাছে মহাসড়কে মঙ্গলবার ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে।

বাসটি উল্টে যাওয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

বিবৃতিতে বলা হয়, আহতদের তজা নগরীর একটি হাসপাতালে নেয়া হয়েছে এবং দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।

দেশটিতে দূরপাল্লার যাতায়াতে বাসের ব্যবহার ব্যাপক। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে অনেকেরই একটি গাড়ির মালিক হওয়ার আর্থিক উপায় নেই। যেকারণে দেশটির গ্রামীণ এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। 

মরক্কোর সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, দেশটিতে ২০১৯ সালে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় মোট ৩,৩৮৪ জন নিহত হয়।

গেল আগস্টেও মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্ব দিকে একটি বাঁকে বাস উল্টে ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের