ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন : নিহত ১০, আহত ৯


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ১১:৩২

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। সিনহুয়া জানায়, এতে দগ্ধদের ‘জরুরি চিকিৎসা দেয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়।’ 

তারা আরো জানায়, ‘আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর নয়জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে।’  তারা বলছে, সেখানের আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের দুর্নীতি ও দায়ত্বে অবহেলা এবং পুরোপুরি আইন না মেনে চলার কারণে চীনে অগ্নিকাণ্ড একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং নগরীতে একটি কারখানায় আগুনে ৩৮ জন নিহত ও দুইজন আহত হয়। কর্তৃপক্ষ অগ্নিকা- ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নিরাপত্তা আইন লঙ্ঘন করে কর্মীদের ইলেক্ট্রিক ওয়েল্ডিং করাকে দায়ি করে।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের