ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের শিল্প পার্কে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে : শিল্পমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ১:৪৬

শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন বলেছেন, সিরাজগঞ্জে চারশ একর জমির ওপর প্রতিষ্ঠিত বিসিক শিল্প পার্কে ৮২৯টি কারখানা স্থাপন হবে। এতে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যেকোনো কারণেই হোক, প্রকল্পটি দেরি হয়ে গেছে। আমরা কাজের অগ্রগতি দেখতে এসেছি। ইতোমধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি, আগামী জুনে কাজ শেষ হলে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।  

বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এখানে জমির প্লট নিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।   

এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, শিল্প সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের চেয়ারম্যান মুহা মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রীতি / প্রীতি

নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান

গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়

'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত

ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স

প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম