ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পুতিনকে প্রভাবিত করার মতো ক্ষমতা ছিল না, বললেন ম্যার্কেল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ৩:৪৭

জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলার আগে কিছু একটা করতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু নিজের ক্ষমতার শেষ দিকে এসে প্রভাব কমে যাওয়া পরিকল্পনাগুলো ভেস্তে যায়। এমনকি পুতিনকে প্রভাবিত করার ক্ষমতা ছিল না।

জার্মান সাপ্তাহিক ম্যাগাজিন স্পিগেলকে এভাবেই নিজের কথাগুলো তুলে ধরেন ম্যার্কেল। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এ হামলার আগে রাশিয়ার ব্যাপারে নিজের নীতি নিয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল।

চার মেয়াদে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন শেষে ম্যার্কেল গত বছরের ডিসেম্বরে ক্ষমতা ছাড়েন। ক্ষমতায় থাকাকালে তিনি ২০২১ সালের আগস্টে সবশেষ মস্কো সফর করেন।

ম্যার্কেল বলেন, ২০২১ সালের গ্রীষ্মে রুশ প্রেসিডেন্ট পুতিন ও ফরাসি প্রেসিডেন্টে ইমানুয়েল ম্যাক্রোঁনের সঙ্গে ইউরোপীয় সংলাপের আয়োজন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু এ নিয়ে সামনে এগোনোর ক্ষমতা তার ছিল না। কারণ, সবাই জানতেন, তিনি শিগগির বিদায় নেবেন।

ম্যার্কেল বলেন, তখনকার ধারণাটি ছিল খুব স্পষ্ট, ‘ক্ষমতার রাজনীতিতে তোমার প্রভাব শেষ।’ সাবেক এ চ্যান্সেলর বলেন, পুতিন শুধু ক্ষমতাকেই বিবেচনায় নেন। হামলা শুরুর আগে ইউক্রেন সীমান্তে বেশ কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সেনা ও সামরিক সরঞ্জাম জড়ো করেছিলেন পুতিন। এ অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকেই যুক্তি দিয়ে থাকেন, ম্যার্কেল ও ইউরোপীয় ইউনিয়নের অন্য নেতাদের ক্রেমলিনের বিরুদ্ধে আরও কঠোর পন্থা অবলম্বন করা উচিত ছিল।

ম্যার্কেল বলেন, মিনস্ক শান্তি আলোচনায় ইউক্রেন বিষয়ে তার যে অবস্থান ছিল, এর ফলে রুশ বাহিনীর বিরুদ্ধে আরও ভালোভাবে আত্মরক্ষার জন্য কিয়েভ প্রস্তুতির সময় পেয়েছিল।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের