ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চীন ও কিউবার প্রেসিডেন্টের মধ্যে বৈঠক  


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ১:৫৬

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং সফররত কিউবার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম সম্পাদক ও  সেদেশের প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল বারমুডেজের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। 

বৈঠকে সি চিন পিং বলেন, কিউবা হলো গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী পশ্চিম গোলার্ধের প্রথম দেশ। চীন-কিউবা সম্পর্ক সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতা এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আন্তরিক সহায়তার মডেল হয়ে উঠেছে। 

তিনি বলেন, কিউবার সঙ্গে ক্রমাগত রাজনৈতিক আস্থাকে গভীরতর, বাস্তব সহযোগিতা সম্প্রসারিত, একে অপরের মূল স্বার্থকে সমর্থন, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতা জোরদার, এবং সমাজতান্ত্রিক উন্নয়নের পথে একসঙ্গে  কাজ করতে ইচ্ছুক চীন। 

প্রেসিডেন্ট ডিয়াজ ক্যানেল বলেন, ‘এই সফরে আপনাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এই রাষ্ট্রীয় সফরে আমাকে সদয় আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। চীনের সাথে বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ককে গুরুত্ব দিচ্ছি আমরা।’

তিনি বলেন, ‘নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক উন্নয়নে আপনার এবং সিপিসির কেন্দ্রীয় কমিটির তাত্ত্বিক ও বাস্তবিক অবদানের স্বীকৃতি দিই আমি। আমরা বিশ্বাস করি যে এটি সমস্ত প্রগতিশীল শক্তির জন্য একটি সত্যিকারের উৎসাহ।’
সূত্র: ইয়াং ওয়েই মিং,সিএমজি।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের