ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ২:১

সুইজারল্যান্ড থেকে মোনাকো যাওয়ার পথে একটি বেসামরিক হেলিকপ্টার দক্ষিণ ফ্রান্সে বিধ্বস্ত হলে একজন পাইলট এবং এক রাশিয়ান ব্যবসায়ীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

আঞ্চলিক একজন কর্মকর্তা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে নাইস শহরের কাছে দুর্ঘটনার পর দুটি লাশ উদ্ধার করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, নিহতদের একজনকে হেলিকপ্টারটির পাইলট হিসেবে শনাক্ত করা হয়েছে। অপরজন মাল্টিজ পাসপোর্টধারী রুশ ব্যবসায়ী ছিলেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি বেসরকারি কোম্পানি মোনাকেয়ার পরিচালিত।

মোনাকেয়ার গণমাধ্যমকে জানিয়েছে, লোসান থেকে মোনাকো যাওয়ার জন্য ফ্লাইটের আরেকজন যাত্রী ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তার যাত্রা বাতিল হয়ে যায়। মোনাকেয়ার জানিয়েছে, হেলিকপ্টারটি অত্যন্ত অত্যাধুনিক ছিলো।

মোনাকেয়ার আরও জানিয়েছে, বিমান পরিবহন পুলিশের সাথে ৫০ জনেরও বেশি উদ্ধার কর্মীকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে, দাবানলের কোনো ঝুঁকি ছিল না বলে জানান বিমান কর্তৃপক্ষ।

সূত্র : বাসস, এএফপি 

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের