৯ মাসে ফাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানির ফাস ফাইন্যান্সের পরিচালনার পর্ষদ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২২) এবং ৯ মাস (জানুয়ারি-সেপ্টেম্বর, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য হিসাব বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ১৪৭ শতাংশ বেড়েছে।
রোববার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি চলতি হিসাব বছরের ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭.৭৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৭.২০ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ১০.৫৯ টাকা বা ১৪৭ শতাংশ বেড়েছে।
এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪.৬০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২.৪৫ টাকা। এ হিসাবে কোম্পানিটির লোকসান ২.১৫ টাকা বা ৮৮ শতাংশ কমেছে।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ফাস ফাইন্যান্সের সমন্বিত ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১.১৫ টাকায়।
প্রীতি / প্রীতি
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা