লেনদেনে ধীরগতি শেয়ারবাজারে
দেশের শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ নভেম্বর) সূচক কিছুটা উত্থান ধারায় ফিরেছে। এদিন লেনদেন বাড়লেও তাতে ধীরগতি ছিল। আজ অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৩২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩০৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৭ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৪১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৩ কোটি ৮০ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪০২ পয়েন্টে, সিএসসিএক্স ৩৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২২৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৩১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত আছে ৭৬টির। দিন শেষে সিএসইতে ১৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান
গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স