আর্থিক সংকটে অনিশ্চয়তায় রাবি শিক্ষার্থী গরিব মেধাবী মাফিজুলের পড়ালেখা
আর্থিক সংকটে অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া গরিব মেধাবী শিক্ষার্থী মাফিজুল ইসলামের লেখাপড়া। সে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের নতুন চরের দিনমজুর ইজ্জত আলীর ছেলে। মেধাবী হলেও আর্থিক দৈন্যতা ও দারিদ্রতা তার স্বপ্ন বিসর্জনের অসহায় আত্মসমর্পন করতে হতে পারে তাকে।
দিন মজুর বাবার ছোট ছেলে মাফিজুল। আর্থিক সঙ্কটে পড়ালেখা হয়নি পরিবারের অন্যান্য ভাই-বোনদের। একই পথ অনুসরণ না করে পড়ালেখা শিখে অভাব জয়ের ব্রতী হয়ে জীবন সংগ্রামে নামে সে। দিনের পর দিন বাবার সাথে কাজে যাওয়ায় বিদ্যালয়ে অনিয়মিত ছিল। ভাগ্যে জোটেনি প্রাইভেট-টিউশনী। রাত জেগে পরীক্ষার প্রস্ততি পেয়েছে সাফল্য। স্কুলের বিএসসি শিক্ষক আবু বকর সিদ্দিক স্যারের সহযোগিতা আর নিজের প্রচেষ্টায় ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় বেরুবাড়ী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পায় সে।
বেড়ে যায় আত্মবিশ্বাস। সেবার তার এই সাফল্য ও দারিদ্রতা নিয়ে সংবাদ প্রকাশিত হয় দৈনিক ভোরর দর্পণসহ বিভিন্ন জাতীয় পত্রিকায়। পরে ভোরের দর্পণ প্রতিনিধির সহযোগিতায় ভর্তি হয় নাগেশ্বরী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে। এরপর ২০২১ সালে ওই কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় সে। এরপর শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ। উচ্চতর শিক্ষা অর্জনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে সে অংশ নেবে কি নেবে না, এই
নিয়েও প্রথমাবস্থায় সংসয় ও ধোঁয়াশা দেখা দেয় তার।
পরে ইচ্ছাশক্তি আর দারিদ্রতাকে জয় করার প্রত্যয়ে অংশ নেয় ভর্তি যুদ্ধে। এক সময় সে যুদ্ধেও জয়ী হয় মাফিজুল। ভর্তির সুযোগ পায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিষয়ে। শুভার্থীদের সহযোগিতায় সেখানে ভর্তি হলেও আর্থিক সংকটে পড়ালেখা শেষ করা নিয়ে অনিশ্চয়তার ধুম্রজাল সৃষ্টি হয়েছে তার। এখন মাঝপথে স্বপ্নের তরী ডোবার দুঃস্বপ্নে নির্ঘুম রাত কাটে তার। আর সে কারণেই প্রশ্ন থেকে যায় এভাবেই কি থেমে যাবে এক অসহায় মেধাবী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ? তার এই স্বপ্ন জয়ের সাথী হতে পারেন আপনিও। মাফিজুলের স্বপ্ন সে বিসিএস প্রশাসন ক্যাডার হয়ে অংশ নেবেন দেশ সেবায়। পাশে দাঁড়াবেন তার মতো গরিব ও মেধাবীদের। তাই মাফিজুলের এই স্বপ্ন পুরণে সুহৃদয় ব্যাক্তি, প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছে সে।
তাকে সহযোগিতা পাঠাতে পারেন ০১৭৬৭-৫৩০২৩১ বিকাশ নম্বরে। আপনার একটু সহানুভুতি পাল্টে দিতে পারে তার জীবন। নাগেশ্বরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক জানান, মাফিজুল মেধাবী। একটু সহযোগিতা পেলে সে অনেকদুর এগিয়ে যাবে। একই কথা বলেন বেরুবাড়ী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আবু বকর সিদ্দিক।
প্রীতি / প্রীতি
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু