করোনায় বিশ্বে ২৪ ঘন্টায় আরও ৭৯৯ মৃত্যু, শনাক্ত কমেছে
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭৯৯ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৩০০ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩৮ জন। আগের দিনের তুলনায় শনাক্ত রোগী কমেছে প্রায় ৭০ হাজার।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৬ জন। এরমধ্যে মারা গেছে ৬৬ লাখ ৩৭ হাজার ৪০৪ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১১৭ জন এবং মারা গেছেন ১০৩ জন। এ সময় রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৮ জন এবং মারা গেছেন ৫০ জন।
এছাড়া, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ৮০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩২৭ জন এবং মারা গেছেন ৪৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২৫ জন এবং মারা গেছেন ৫৯ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৫৯ জন এবং মারা গেছেন ৪১ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৭৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৪১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭১০ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
প্রীতি / প্রীতি
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
থাইল্যান্ডে নোঙর করছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই
বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ
মার্কিন আকাশের কাছাকাছি বিমানে আঘাত হানবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র
চীনে নীরবে ঘটছে যে বিপ্লব
অবৈধ অভিবাসন ও আইনভঙ্গ : সৌদিতে ৬ দিনে ১৪ হাজার ২ শতাধিক গ্রেপ্তার
ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার
সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়া বাদ, ট্রাম্পকে শারার ধন্যবাদ
বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান