চেচেন সেনাদের নিয়ে যে মন্তব্য করলেন পোপ ফ্রান্সিস
ইউক্রেনে রুশ সেনাদের পাশাপাশি যুদ্ধ করছে রাশিয়ার সংখ্যালঘু চেচেন এবং বুরিয়াতি সম্প্রদায়। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস এই দুই সম্প্রদায় নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক এক ম্যাগাজিনে সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেন, ইউক্রেনে যুদ্ধরত সেনাদের মধ্যে চেচেন এবং বুরিয়াতিরা সবচেয়ে নিষ্ঠুর।
সোমবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেন, রাশিয়ার সেনারাই সম্ভবত সবথেকে নিষ্ঠুর। কিন্তু এটা রাশিয়ার সংস্কৃতি নয় যেমনটি চেচেন এবং বুরিয়াতিদের সংস্কৃতি।
রাশিয়ার নৃগোষ্ঠী চেচেনরা দক্ষিণ রাশিয়ার চেচনিয়ায় বসবাস করে। ইউক্রেন যুদ্ধে চেচেন নেতা রমাজান কাদিরভ ব্যাপক সমর্থন দিচ্ছেন। যুদ্ধে নিজের দুই ছেলেকে পাঠানোর ঘোষণাও দিয়েছেন তিনি। অন্যদিকে বুরিয়াতি নৃগোষ্ঠীরা পূর্ব সাইবেরিয়া অঞ্চলে বসবাস করে। এই অঞ্চলের সঙ্গে মঙ্গোলিয়ার সীমান্ত রয়েছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পোপ ফ্রান্সিস একাধিকবার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। সূত্র: সিএনএন
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান