ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পরিবর্তন হলো মঙ্কিপক্সের নাম


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-১১-২০২২ বিকাল ৫:৪১

সোমবার এক ঘোষণায় মঙ্কিপক্সের নাম পরিবর্তনের তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ঘোষণায় বলা হয়, মাঙ্কিপক্স ভাইরাসটি এখন থেকে এমপক্স নামে পরিচিত হবে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের সঙ্গে আলোচনার পর এখন এই ভাইরাস এবং রোগের নাম এমপক্স রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নামটি ইংরেজি ভাষাসহ অন্যান্য ভাষায়ও সহজেই ব্যবহার করা যাবে।

১৯৫৮ সালে ডেনমার্কে গবেষণার জন্য রাখা বানরের মধ্যে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল বলে এর নামকরণ হয় মাঙ্কিপক্স। কিন্তু এই রোগটি অনেক প্রাণীর মধ্যে পাওয়া যায়, যার মধ্যে বেশির ভাগই ইঁদুর। মানবদেহে সর্বপ্রথম ১৯৭০ সালে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছিল। তখন থেকেই এ ভাইরাসের নতুন নাম দেওয়ার দাবি ওঠে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর ১১০টি দেশের প্রায় ৮১ হাজার ১০৭টি মাঙ্কিপক্স আক্রান্তের ঘটনা ঘটে এবং এতে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের