সফর শেষে দেশে ফিরলেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে আজ ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন।
সফরকালে তিনি লন্ডনে 'দি এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ' (এসিইউ)-এর কাউন্সিল সভায় অংশগ্রহণ করেন।
এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে 'ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউএসএ' আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান 'দি এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ' (এসিইউ)-এর কাউন্সিল সভায় এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন, আন্ত:বিশ্ববিদ্যালয় সম্পর্ক জোরদারের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবন এগিয়ে নেয়া এবং গণমানুষের জীবন-মান ও সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সমূহের বিশেষ ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
'ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউএসএ' আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত থেকে শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখার জন্য অ্যালামনাইদের প্রতি অনুরোধ জানান।
পৃথিবীর খ্যাতিমান বিশ্ববিদ্যালয়সমূহের অ্যালামনাইদের মতো গবেষণা ও উদ্ভাবনে তহবিল গঠন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের প্রতি উপাচার্য বিনম্র আহবান জানান।
উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গত ২২ নভেম্বর ২০২২ উক্ত সফরে গমন করেন।
প্রীতি / প্রীতি
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের