ভারতে ব্যবসা গোটাচ্ছে অ্যামাজন, বন্ধ হছে তিনটি পরিষেবা
অ্যামাজন তাদের বার্ষিক অপারেটিং পরিকল্পনা পর্যালোচনা প্রক্রিয়া এবং খরচ কমানোর ব্যবস্থার অংশ হিসেবে ভারতে তাদের পাইকারি বিতরণ ব্যবসা বন্ধ করে দিচ্ছে। তাদের ডিস্ট্রিবিউশন ভার্টিকালটি তিনটি শহরে পরিচালিত হয়।
এটি বাজার থেকে দ্রুত ভোগের পণ্য কেনার ক্ষেত্রে ডিল করে এবং তাদের ছোট ব্যবসাকে সাহায্য করার জন্য স্থানীয় দোকান যেমন কিরানা স্টোর, ফার্মেসি এবং ডিপার্টমেন্ট স্টোরে সরাসরি পাইকারি দরে বিতরণ করে।
আমেরিকার এই টেক জায়ান্ট বর্তমান অর্থনৈতিক মন্দার মধ্যে খরচ কমানোর বিষয়ে ব্যবস্থা নিচ্ছে বলে জানা গিয়েছে। গণ ছাঁটাইয়ের পরে এবার কোম্পানিটি অর্থনৈতিক মন্দার মধ্যেই তার বিশ্বব্যাপী বিভিন্ন ব্যবসার আনুষাঙ্গিক খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
একটি মিডিয়া বিবৃতিতে, অ্যামাজন নিশ্চিত করেছে যে তারা বার্ষিক অপারেটিং পরিকল্পনা পর্যালোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যামাজন ডিস্ট্রিবিউশন, তাদের পাইকারি ই-কমার্স বিভাগ বন্ধ করবে। ২৯ ডিসেম্বর থেকে এই পরিষেবাটি আর কাজ করবে না।
উল্লেখযোগ্যভাবে, এটি তাদের তৃতীয় ব্যবসা যা কোম্পানিটি ভারতে বন্ধ করেছে। এর আগে, সংস্থাটি তার খাদ্য সরবরাহ পরিষেবা অ্যামাজন ফুড এবং এড-টেক উদ্যোগ অ্যামাজন একাডেমি বন্ধ করার কথা ঘোষণা করেছিল।
সূত্র : জিনিউজ
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান