ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বাগমারা থানার এসআই আল ইমরানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ৩০-১১-২০২২ দুপুর ৪:৩৫

রাজশাহীর বাগমারা থানার, বিকাশ প্রতারণার মামলাকে পুঁজি করে উপ-পরিদর্শক (এসআই) আল-ইমরানের ধারাবাহিক চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী আরাফাত সাইদ। আরাফাত বাঘা উপজেলার বলিহার (হাজিপাড়া) গ্রামের আফতাব হোসেনের ছেলে। বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২.৩০ মিনিটে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে উপস্থিত হয়ে ভুক্তভোগী আরাফাত তার লিখিত বক্তব্যে জানান, আমি একজন এইচএসসি পরীক্ষার্থী। 

বর্তমানে আমার পরীক্ষা চলছে। গত ১০ জানুয়ারি ২০২২ সালে বাগমারা থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞাত আসামী উল্লেখ করে একটি প্রতারণার মামলা রুজু হয়। যার মামলা নং ১০/২২। পরবর্তীতে সেই মামলায় তদন্তপুর্বক কয়েকজনের নাম উল্লেখ করে আসামি করে থানা পুলিশ। 

আসামীর বাড়ি আমার বাড়ির পাশে এবং সমবয়সী হওয়াতে উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই আল-ইমরান সেই আসামীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সেই জায়গায় আমাকে আসামি করবে বলে বিভিন্ন মাধ্যমে ভয় ভিতি প্রদর্শন ও মোটা অংকের টাকা দাবি করে।

এসআই আল ইমরান ইতোমধ্যে আমার এক পরিচিতের মাধ্যমে বলেন, দাবিকৃত টাকা না দিলে আমার এইচএসসি পরীক্ষা দেওয়ার আগেই গ্রেফতার করবেন। তিনি আরও বলেন, আমার নামে দেশের কোথাও কোন মামলাও নাই।  তারপরও এসআই আল-ইমরান আমার পরিবারের কাছ থেকে বার বার ফোন দিয়ে এডিশনাল এসপি এবং বাগমারা থানার ওসি সহ ৩ জন কর্মকর্তাকে দেয়ার কথা বলে টাকা দাবি করছেন। 

সর্বশেষ ২৬ নভেম্বর রাত ১০ টার দিকে এসআই আল ইমরানের ব্যক্তিগত মোবাইল নাম্বার (০১৭৫২৪০৪৬১২) থেকে আমার শশুর আসাদুল ইসলামের (০১৮১৬৭০০১৮৩) নাম্বারে ফোন করে ৪০ হাজার টাকা ফোনে বিকাশের মাধ্যমে চান। টাকা না দিলে উক্ত মামলায় আমার নাম ঢুকিয়ে দিবে বলে হুমকি দিচ্ছে এবং পরীক্ষা বানচালের চেষ্টা করছেন।  এমতাবস্থায় আপনাদের মাধ্যমে আমার পরিবারের নিরাপত্তা, সুষ্ঠুভাবে পরীক্ষা প্রদান ও দোষী এসআই এর সুবিচার প্রার্থনাসহ শাস্তি কামনা করছি।

উল্লেখ্য, উক্ত মামলার বাদী বাগমারা উপজেলার ঝিকড়া (কুদাপাড়া) গ্রামের মকছেদ আলীর স্ত্রী মোঃ বেদেনা বিবি (৩০)। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে এই মামলা সকল আসামীদের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়েছেন মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আল ইমরান। জানতে চাইলে অভিযুক্ত এস আই আল ইমরান বলেন, সংবাদ সম্মেলন হলে  তো আমার আর বক্তব্য দেওয়ার কিছুই নাই। পরে আপনাদের সঙ্গে দেখা করে কথা বলবো বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত এস আই আল ইমরানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

প্রীতি / প্রীতি

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ