ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক পেলেন ১৫ শিক্ষার্থী


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২২ বিকাল ৫:৩

বিএস সম্মান ও এমএস পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের ১৫জন মেধাবী শিক্ষার্থী এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক' লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ৩০ নভেম্বর ২০২২ বুধবার এ এফ মুজিবুর রহমান গণিত ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই স্বর্ণপদক তুলে দেন।

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. নায়লা কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শওকাত আলী স্বাগত বক্তব্য দেন। এসময় এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি খুশি কবির উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভালো ফলাফলের সঙ্গে সুউচ্চ নৈতিক ও মানবিক মূল্যবোধের সংমিশ্রণ ঘটিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে মানব কলাশ এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

এএফ মুজিবুর রহমান স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- মো. জসিম উদ্দিন, রুমানা বিনতে আজগর, আদিব শাহরিয়ার জামান, ইবতিদা তাহেরা আজিজ, শাহ মোহাম্মদ সুজা-উদ-দৌলা, আসমা আক্তার আখি, মনিকার ইসলাম খান, মো. শরিফ হোসেন, নাজিয়া আফরিন, সুচি চাকী, মো. রিফাত হাসান রুবেল, শরিফুল ইসলাম, সাদিয়া আঞ্জুম যমুনা, সাবরিনা রশিদ এবং মো. মাসুদ রানা।

প্রীতি / প্রীতি

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য