ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দৈনিক আজকের দর্পণ পত্রিকার রাজশাহী ব্যুরো অফিস উদ্বোধন 


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ১-১২-২০২২ বিকাল ৫:১৪

দৈনিক আজকের দর্পণ পত্রিকার রাজশাহী ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে।  ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজশাহী বাসটার্মিনাল সংলগ্ন পূবালী মার্কেট এর ২য়তলায় দোয়া মাহফিল ও  কেক কাটার মাধ্যমে পত্রিকাটির রাজশাহী ব্যুরো প্রধান অফিস উদ্বোধন করা হয়।  দৈনিক আজকের দর্পণ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ওদুদুজ্জামান সুবাসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে অফিস উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পাঠ করেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ফারুক আহমেদ। 

প্রধান অতিথি যুবলীগ সভাপতি রমজান আলী তাঁর বক্তব্যে বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। দৈনিক আজকের দর্পণ পত্রিকাটি সেই লক্ষ্যেই কাজ করছে। দৈনিক আজকের দর্পণ পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে রাজশাহীবাসী আশা আকাঙ্ক্ষা  পূর্ণ করবে বলে আমি বিশ্বাস করি। পত্রিকাটি উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মাহমুদ হাসান খান চৌধুরী ইতু, আনন্দ টিভি'র রাজশাহী প্রতিনিধি ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সিনিয়র সহঃ সভাপতি শামসুল ইসলাম, দৈনিক গণকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক নেহাল খান, আজকের দর্পণ পত্রিকার নঁওগা প্রতিনিধি ফয়সাল আহম্মেদ প্রমুখ।

প্রীতি / প্রীতি

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা