বাইডেন ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সাথে কথা বলতে প্রস্তুত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার নেতা সত্যিকার অর্থে ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে তিনি ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলতে প্রস্তুত আছেন। মস্কোর আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর চলাকালে বৃহস্পতিবার তার সাথে কথা বলার সময় বাইডেন এ কথা বলেন। এ সময় মাক্রোঁ বলেন, তার ওয়াশিংটন সফরের পর তিনি আবারো পুতিনের সাথে কথা বলবেন। তিনি রাশিয়ার নেতার সমালোচনা করার ব্যাপারে সতর্ক করেছেন।
মাক্রোঁর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, তার অবিলম্বে পুতিনের সাথে যোগাযোগ করার কোন পরিকল্পনা নেই। তবে এ ব্যাপারে তিনি সম্ভাবনা খোলা রেখেছেন।
বাইডেন বলেন, ‘আমি পুতিনের সাথে কথা বলার জন্য প্রস্তুত রয়েছি যদি সত্যিকার অর্থে তার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ থাকে যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করার উপায় খুঁজছেন। তবে তিনি এখনো তা করেননি।’
তিনি বলেন, ‘যদি তা হয়, আমার ফরাসি এবং ন্যাটো বন্ধুদের সাথে পরামর্শ করে পুতিনের মনে কী আছে তা দেখতে আমি তার সাথে আলোচনায় বসতে পারলে খুশি হবো। তিনি এখনো এটি করেননি।’
আলোচনার শেষ পর্যায়ে বাইডেন ও ম্যাক্রোঁ উভয়ই রাশিয়ার আক্রমণকারীদের বিরুদ্ধে ইউক্রেনকে দীর্ঘ মেয়াদী সমর্থনের প্রতিশ্রুতি দেন।
বাইডেন বলেন, ‘এই যুদ্ধ অবসানের একটি উপায় রয়েছে। এক্ষেত্রে প্রথমেই পুতিন ইউক্রেন থেকে তাদের সকল সৈন্য সরিয়ে নেবেন। কিন্তু তিনি তা করবেন বলে মনে হয় না।’
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান