ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ঈদের আগে পুঁজিবাজারে পুরো সময় চলবে লেনদেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ১০:৫২

ঈদ সামনে রেখে কঠোর বিধি-নিষেধ শিথিল করেছে সরকার। এই সময়ের জন্য ব্যাংকিং সূচিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী বৃহস্পতিবার, রবিবার ও সোমার তিনদিন আগের নিয়মে চলবে ব্যাংকিং সেবা।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন-ডিওএস থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়েছে, ঈদের আগের তিনদিন অর্থাৎ বৃহস্পতিবার (১৫ জুলাই) , রবিবার (১৮ জুলাই) ও সোমবার (১৯ জুলাই) ব্যাংক লেনদেন হবে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ফলে ব্যাংকের সাথে মিল রেখে পুঁজিবাজারের লেনদেনের সময়ে পরিবর্তন আনা হচ্ছে। একই সাথে গত কয়েক সপ্তাহ রবিবার লেনদেন বন্ধ থাকলেও আগামী রবিবার পুঁজিবাজারে লেনদেন চলবে।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং কার্যক্রমের সাথে মিল রেখে আমাদের পুঁজিবাজারে লেনদেন হয। ব্যাংকিং সময়ে যেহেতু পরিবর্তন আনা হয়েছে, পুঁজিবাজারেও পরিবর্তন হবে। ঈদের আগে আগামী তিনদিন আগের নিয়মে লেনদেন চলবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়েছে, আগামী শনিবার (১৭ জুলাই) ও মঙ্গলবার (২০ জুলাই) শিল্প এলাকায় সীমিত আকারে ব্যাংক লেনদেন হবে। এ দুদিন শিল্প এলাকায় লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

এছাড়া ঈদের পর ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময় ব্যাংক লেনদেন হবে সীমিত পরিসরে। ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এ সময়ে ব্যাংকের অন্যান্য কাজ চলবে বিকেল ৩টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, এ সময়ে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন-পূর্বক সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগসমূহসহ ব্যাংক স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে।

প্রীতি / প্রীতি

তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা

আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬

২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো

উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম