ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ডিএসইর সাপ্তাহিক দাম কমার শীর্ষে ওরিয়ন ইনফিউশন 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২২ দুপুর ১:৩৬

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৬২.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর কমে দাঁড়ায় ৫২৭.৫০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১৩৪.৯০ টাকা বা ২০.৩৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০.৪৩ শতাংশ, বসুন্ধরা পেপারের ৮.৮৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৮.৪৩ শতাংশ, জেনেক্সের ৬.৮৪ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬.৭৬ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৬.২৯ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৫.২৬ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৪.৯৫ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৫৯ শতাংশ কমেছে। 

প্রীতি / প্রীতি

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার