বিএনপির আগুন ও লাঠির বিরুদ্ধে খেলা হবে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, বিএনপির আগুন ও লাঠির বিরুদ্ধে খেলা হব।দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে দশ তারিখে খেলা হবে,হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে।ওবায়দুল কাদের হুশিয়ারী দিয়ে বলেছেন সমাবেশের অনুমতি দেওয়ার পরও যদি বাড়াবাড়ি করেন,লাফালাফি করেন, আগুন নিয়ে নামেন, লাঠির সঙ্গে জাতীয় পতাকা লাগিয়ে মাঠে নামেন তাহলে খবর আছে।খেলা হবে দারুণ।
৩ ডিসেম্বর শনিবার ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এমপি।সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,মির্জা আজম এমপি, শফিউল ইসলাম নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যাক্ষ রেমন্ড আরেং, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খলিদ এমপি, হাফেজ রুহুল আমীন মাদানী এমপি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।
সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। টানা ৬ বছর পর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
প্রীতি / প্রীতি
ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই
পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে : রিজভী
প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া কথা রাখেন : ডিএনসিসি প্রশাসক
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী
জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ
আ.লীগ-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান
রিয়াদ বিমানবন্দরে হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন : হেফাজত
সৌদিতে বাংলাদেশিদের মৃত্যু, এবি পার্টির শোক-নিন্দা ও ক্ষতিপূরণ দাবি
রিয়াদ বিমানবন্দরে ১২ জনের মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ-নিন্দা
মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু