ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

গাড়ির চাকায় পিষ্ট নারী : ৯ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২২ দুপুর ৪:২৮

চালকের আসনে মোহাম্মদ আজহার জাফর শাহ। গাড়ির চাকার নিচে রুবিনা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রাইভেটকারের চাকায় পিষ্ট হয়ে রুবিনা আক্তার নামের এক নারী নিহতের মামলায় ৯ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩ ডিসেম্বর) মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ মামলার এজাহার গ্রহণ করেন। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মো. জাফরকে মামলাটি তদন্ত করে ৯ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

এদিকে, প্রাইভেটকারের চালক ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আজহার জাফর শাহ জনগণের পিটুনিতে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে দেবর নুরুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে করে রাজধানীর তেজগাঁওয়ের বাসা থেকে হাজারীবাগে বাবার বাড়িতে যাচ্ছিলেন রুবিনা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে টিএসসি অভিমুখী সড়কে একটি প্রাইভেটকার পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে নুরুল আমিন মোটরসাইকেলসহ একপাশে ছিটকে পড়েন। রুবিনা গাড়ির নিচে চাপা পড়েন। এ সময় গাড়ির বাম্পারে তার পোশাক আটকে যায়। 

চালক গাড়ির নিচে আটকে যাওয়া রুবিনাকে নিয়ে বেপরোয়া গতিতে টিএসসি হয়ে নীলক্ষেতের দিকে যান। নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণের কাছে গাড়িটি আটকে রুবিনাকে জীবিত উদ্ধার করেন পথচারীরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। শুক্রবার গভীর রাতে রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেন। 

প্রীতি / প্রীতি

আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল