ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

করোনায় চীনে মারা যেতে পারে ২০ লাখ মানুষ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-১২-২০২২ দুপুর ১১:২৯

বিক্ষোভের কারণে চীন চলতি সপ্তাহে করোনার বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে। এর ফলে দেশটি তার শূন্য কোভিড নীতি থেকে সরে আসছে। চীনের বিভিন্ন অঞ্চলে করোনার সংক্রমণ ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল পাঁচ হাজার ২৩৩ এবং আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ৩১ হাজার ৯৫২ জন। বিশেষজ্ঞদের ধারণা এই পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করায় চীনে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

দক্ষিণ-পশ্চিম গুয়াংজি অঞ্চলের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান ঝো জিয়াটং গত মাসে সাংহাই জার্নাল অব প্রিভেন্টিভ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলেছিলেন, মূল ভূখণ্ড চীন যদি হংকংয়ের মতো কোভিড নিয়ন্ত্রণ শিথিল করে তবে ২০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। চলতি বছর সংক্রমিতের সংখ্যা ২৩ কোটি ৩০ লাখ হতে পারে।

মে মাসে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা অনুমান করেছিলেন, বেইজিং যদি তার কঠোর শূন্য-কোভিড নীতি বাদ দেয়, তাহলে ১৫ লাখেরও বেশি মানুষ মৃত্যুর ঝুঁঝিতে পড়বে। অবশ্য  চীনের ফুদান ইউনিভার্সিটির গবেষক তার গবেষণা প্রতিবেদনে জানিয়েছিলেন, যদি টিকা দেওয়ার উপর মনোযোগ দেওয়া হয় তবে মৃত্যুর সংখ্যা দ্রুত হ্রাস করা যেতে পারে।

তবে, ব্রিটিশ বৈজ্ঞানিক তথ্য ও বিশ্লেষণকারী সংস্থা এয়ারফিনিটি গত সোমবার বলেছে, টিকা ও বুস্টার হার কমে যাওয়ার পাশাপাশি হাইব্রিড ইমিউনিটির অভাবের কারণে চীন তার শূন্য-কোভিড নীতি তুলে নিলে ১৩ লাখ থেকে ২১ লাখ পর্যন্ত মানুষ মারা যেতে পারে। 

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের