ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

জেসিআই ঢাকা ইয়াংয়ের নতুন কার্যনির্বাহী কমিটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১২-২০২২ বিকাল ৫:২৭

রাবেয়া নাসির অভি কে প্রেসিডেন্ট নির্বাচিত করে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইয়াংয়ের ২০২৩ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে শনিবার, ৩ ডিসেম্বর জেসিআই ঢাকা ইয়াংয়ের জেনারেল অ্যাসেম্বলিতে এই নতুন কমিটি গঠিত হয়। 

কমিটিতে লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সামিয়া রহমান,লোকাল ভাইস প্রেসিডেন্ট সামী মাহমুদ খান,সৌরভ অধিকারী ও রাজন জাহিদ নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য মনোনিত সদস্যরা হলেন সেক্রেটারি জেনারেল আল আমিন,ট্রেজারার আনিকা দাইয়ান,জেনারেল লিগ্যাল কাউন্সিল মোহাম্মদ রফিকুল ইসলাম রুমন, ডিরেক্টর নাফিজা রহমান মৌ,সোহেল আহমেদ,রবিউল হাসান,তোকিব হোসেন,নাজমুন্নাহার শান্তা ও জী.এম. মুস্তাফিজুর রহমান।
আইপিএলপি এস এম মুক্তাদিরুল হক। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইয়াং পাস্ট প্রেসিডেন্টবৃন্দ ও ন্যাশনাল বোর্ড এর সদস্যবৃন্দ অন্যান্য অতিথিবৃন্দ। ঢাকা ইয়াং এর নবনির্বাচিত প্রেসিডেন্ট রাবেয়া নাসির অভি  তার ব্যক্তবে সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সামাজিক উন্নয়নমূলক কর্মসুচীরধারা অব্যহত থাকবে বলে প্রত্যয় ব্যাক্ত করেন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত।বাংলাদেশে বর্তমানে পাঁচ হাজারেরও বেশি সদস্য সক্রিয়ভাবে সামাজিক উন্নয়নে কাজ করছেন।

 

প্রীতি / প্রীতি

নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান

গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়

'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত

ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স

প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম