গুজরাট বিধানসভা নির্বাচনে ভোট দিলেন মোদি
ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনে সোমবার (৫ ডিসেম্বর) দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। এদিন আহমেদাবাদের রানিপে গিয়ে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভোট দিতে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রানিপের নিশান পাবলিক স্কুলে পৌঁছান মোদি। আসার সময় জনতাকে হাত নেড়ে এবং নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানান তিনি। বুথ পর্যন্ত হেঁটে যাওয়ার সময় রাস্তার দুই পাশে থাকা জনগণকে ‘মোদি, মোদি’ বলে স্লোগান দিতেও দেখা গেছে।
ভোট দিয়ে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘যেভাবে নির্বাচন হচ্ছে, তা একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এত সুন্দর এবং স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’
গুজরাতের দ্বিতীয় দফার ভোটদান পর্বে প্রধানমন্ত্রীর পাশাপাশি ভোট দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের-ও সোমবার আমদাবাদ এসে ভোট দেওয়ার কথা রয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে গুজরাতে দ্বিতীয় এবং চূড়ান্ত দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে।
গুজরাতের মধ্য ও উত্তরের ১৪টি জেলাজুড়ে ৯৩টি আসন রয়েছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র-সহ ৬১টি রাজনৈতিক দলের মোট ৮৩৩ জন প্রার্থী আমদাবাদ, বরোদা, গান্ধীনগর এবং অন্যান্য জেলা জুড়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গুজরাতের দ্বিতীয় দফার ভোটদান পর্বে সকাল ৯টা পর্যন্ত ৪.৭৫ শতাংশ ভোট পড়েছে।
সূত্র: আনন্দবাজার
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান