টুইটারে বিজ্ঞাপন প্রদান শুরু করছে অ্যাপল-অ্যামাজন
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল টুইটারে বিজ্ঞাপন শুরুর পরিকল্পনা করছে। শনিবার গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত সপ্তাহে শীর্ষ ধনী ইলন মাস্ক অভিযোগ করেন, প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকে বের করে দেওয়ার হুমকি দেয়।
গত সোমবার এক টুইটার পোস্টে মাস্ক লেখেন, ‘অ্যাপল টুইটারে বিজ্ঞাপন দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। তারা কি আমেরিকায় মুক্ত মতকে ঘৃণা করে?’ পরে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে মাস্ক আরও একটি টুইট করেন। সেখানে মাস্ক লেখেন, ‘এখানে কী চলছে?’
রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার টুইটার থেকে বিজ্ঞাপনদাতাদের প্রণোদনার অফার দিয়ে ইমেইল করা হয়। এরপর অ্যাপল বিজ্ঞাপন শুরুর ইঙ্গিত দেয়।
এদিকে শনিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন বছরে টুইটারে ১০০ মিলিয়ন ডলার বিজ্ঞাপন প্রদানের পরিকল্পনা করছে। তবে অ্যামজন কখনো টুইটারে বিজ্ঞাপন বন্ধ করেনি বলে জানিয়েছে।
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান