সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে
দেশের শেয়ারবাজারে সোমবার (৫ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতন হলেও লেনদেন সামান্য বেড়েছে। বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৬ হাজার ২১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে, ডিএস ৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ২৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৫৫টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৫৬ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৩১৭ পয়েন্টে, সিএসসিএক্স ৪৬ পয়েন্ট কমে ১০ হাজার ৯৭৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১৩ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত আছে ৭২টির। দিন শেষে সিএসইতে ৩ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়
কমলো সোনার দাম
ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০
সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০
সোনার দাম আরও বাড়ল
ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২%
একদিন পরই বাড়ল সোনার দাম
কমলো সোনার দাম
সবজির বাজারে বৃষ্টির বাগড়া, বেগুন-কাঁকরোলের দামে সেঞ্চুরি
বিনিয়োগ সংস্কারে উদ্যোগ: বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ রূপরেখায়
ফের কমেছে সোনার দাম
লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম