ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

করোনার বিধিনিষেধ আরও শিথিল করছে চীন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-১২-২০২২ দুপুর ২:৩৭

নজিরবিহীন বিক্ষোভের পর চীন সরকার করোনার বিধিনিষেধ শিথিল করা শুরু করেছে। বেইজিং নতুন করে আরও কিছু বিধিনিষেধ শিথিল করেছে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সুপারমার্কেট এবং অফিসে প্রবেশের জন্য এখন থেকে আর করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে না।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে শিরোনাম করা হয়েছে, ‘পুনরায় প্রাণ সঞ্চলনের জন্য বেইজিং প্রস্তুত।’ মানুষজন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে বলেও সংবাদে উল্লেখ করা হয়েছে।

বেইজিংয়ের বাসিন্দা হু ডংজু (২৭) বলেন, মহামারির পর নতুন জীবন শুরু করতে এটা প্রথম উদ্যোগ।

গত সপ্তাহে চীনের জিনজিয়াং অঞ্চলে একটি ভবনে আগুন লেগে ১০ জন নিহত হন। অনেকের বিশ্বাস, করোনা বিধিনিষেধের জেরে ওই ব্যক্তিদের মৃত্যু হয়। এরপর থেকেই বিভিন্ন শহরে করোনা বিধিনিষেধবিরোধী বিক্ষোভ শুরু হয়।

এরপর বৃহস্পতিবার সাংহাই ও গুয়াংঝৌ শহরের বিভিন্ন এলাকায় লকডাউন তুলে নেওয়া হয়। রাজধানী বেইজিংয়ে করোনার মৃদু উপসর্গ দেখা গেলে বাসায় অবস্থান করার সুযোগ দেওয়া হয়। চংকিং শহরেরও কিছু বিধিনিষেধ শিথিল করা হয়।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের