ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগারদের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১২-২০২২ দুপুর ১১:৫৬

শক্তিশালি ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ জিতে দারুণ চাঙ্গা অবস্থায় রয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বুধবার দ্বিতীয় ম্যাচ তথা সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ দল। 

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়ে গিয়েছে। টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

জয়ের ধারাবাহিকতায় দ্বিতীয ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। আর এরমধ্য দিয়ে লিটনদের সামনে হাতছানি দিচ্ছে ৭ বছর আগের স্মৃতিও।

২০১৫ সালে প্রথমবার ভারতকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ওই সময় ঢাকায় প্রথম ২ ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছিল মাশরাফি বাহিনী।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের