ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

করোনায় বিশ্বে ২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যু ও আক্রান্ত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-১২-২০২২ দুপুর ১২:১১

করোনা ভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯ জনের। যা আগের দিনের তুলনায় বেড়েছে আড়াই শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৭৯৪ জন। আগের দিনের তুলনায় শনাক্ত রোগী বেড়েছে পৌনে তিন লাখেরও বেশি।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে করোনা ভাইরাস হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে, মঙ্গলবার ২৪ ঘণ্টায় করোনায় ৭৮৩ জনের মৃত্যু হয়েছে এবং এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৯ হাজার ২৩ জন।

এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৮ লাখ ১১ হাজার ৯১১ জন। এর মধ্যে মারা গেছে ৬৬ লাখ ৪৯ হাজার ৬৪০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ১৪৭ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৫০ জন এবং মারা গেছেন ২৪৫ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬১৭ জন এবং মারা গেছেন ৬৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫১৬ জন এবং মারা গেছেন ১১৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৬০৪ জন এবং মারা গেছেন ২৪ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ৫৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৪৪ জন এবং মারা গেছেন ৪৫ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৪ জন এবং মারা গেছেন ২২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৩ জন এবং মারা গেছেন ১০ জন। ব্রাজিলে মারা গেছেন ১৬৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২২১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের