২১ রান করলেই গাঙ্গুলি-পন্টিং-রানাতুঙ্গাকে ছুঁবেন কোহলি
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে ভারত। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই ম্যাচে বিরাট কোহলি ২১ রান করতে পারলে দুইটা রেকর্ড ছুঁবেন। প্রবেশ করবেন কুমার সাঙ্গাকারা, অরবিন্দ ডি সিলভা, অর্জুন রানাতুঙ্গা, সৌরভ গাঙ্গুলি ও রিকি পন্টিংদের এলিট ক্লাবে।
বিরাট কোহলি বাংলাদেশের মাটিতে ১৭ ম্যাচ খেলে পাঁচ সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৯৭৯টি। আজ আর ২১টি রান করতে পারলেই তিনি ১০০০ রান করার মাইলফলক স্পর্শ করবেন। এর মধ্য দিয়ে কুমার সাঙ্গাকারার পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের মাটিতে হাজার রান করার কৃতিত্ব দেখাবেন। সাঙ্গাকারা বাংলার মাটিতে ২১ ম্যাচে ১০৪৫ রান করেছিলেন।
আর আজ ১০০০ রানের মাইলফলক ছুঁতে পারলে কোহলি ছুঁয়ে ফেলবেন রিকি পন্টিং, অরবিন্দ ডি সিলভা, অর্জুনা রানাতুঙ্গা ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন তিনটি দেশে হাজার রান করার নজির স্থাপন করেছেন। এই তালিকায় কোহলি হবেন পঞ্চম ব্যাটসম্যান।
তবে সবচেয়ে বেশি দেশে হাজারের অধিক রান করার রেকর্ডটি দখলে রেখেছেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। তারা চারটি দেশে হাজারের অধিক রান করার কৃতিত্ব দেখিয়েছিলেন।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!