ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

চিয়াং জে মিনের স্মরণে শোকসভা সি চিন পিং


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-১২-২০২২ বিকাল ৫:২৬

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, চীনের জাতীয় কংগ্রেস, রাষ্ট্রীয় পরিষদ, চীনের গণ-পরামর্শ সম্মেলন, সিপিসি’র কেন্দ্রীয় সামরিক কমিশন বেইজিংয়ে গণ-মহাভবনে চিয়াং জে মিনের স্মরণে আড়ম্বরপূর্ণশোকসভার আয়োজন করেছে।প্রেসিডেন্ট সি চিন পিংওলি খ্য ছিয়াং-সহঅন্য নেতারা এতে উপস্থিত ছিলেন। চীনের বিভিন্ন জাতির মানুষচিয়াং জে মিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

মঙ্গলবারগোটা চীনে পতাকা অর্ধনমিত রাখা হয়, সব গণ-বিনোদনের স্থান বন্ধছিল।সকাল দশটায় শোকসভা শুরু হয়। সবাই ৩ মিনিট নীরবতা পালন করেন।

শোকসভায় ভাষণ দেওয়ার সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চিয়াং জে মিনের সারা জীবনের সফলতার ভূয়সী মূল্যায়ন করে বলেন, কমরেড চিয়াং জে মিন চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু মোকাবিলা করেছেন, রাজনীতি, অর্থনীতি ও প্রাকৃতিক দুর্যোগখাতের নানা কঠিন সমস্যা ও ঝুঁকি প্রতিরোধ করেছেন। বিশেষ করে চীনকে নেতৃত্ব দিয়ে সফলভাবে এশিয়ার আর্থিক সংকট রুখে দিয়েছেন। তিনি ১৯৯৮ সালের ভয়াবহ বন্যা প্রতিরোধ করেছিলেন।

জনাব সি বলেন, চিয়াং জে মিনের মৃত্যু সিপিসি, গণ-মুক্তিফৌজ এবং চীনা জনগণের জন্য অপূরণীয় ক্ষতি। সিপিসি’র কেন্দ্রীয় কমিটি দুঃখকে শক্তিতে পরিণত করা, চিয়াং জে মিনের অন্তিম ইচ্ছা লালন করা এবং চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথে অব্যাহত এগিয়ে যাওয়ারআহ্বান জানিয়েছে।

সি চিন পিং বলেন, চীনের কমিউনিস্ট পার্টি হল সিপিসি ও জনগণের কাজ সামনে এগিয়ে নেওয়ার নিশ্চয়তা। চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথ হল বর্তমানে চীনকে উন্নয়নের নেতৃত্ব দেওয়ার সঠিক পথ। জনগণ হল সিপিসি ও দেশের ভবিষ্যত নির্ধারণ করার মূল শক্তি। নতুন যাত্রায় আমাদের উচিত জনগণকে কেন্দ্র করে ভালোভাবে জনগণের সেবা করা এবং চীনাদের অভিন্নভাবে ধনীহওয়া বাস্তবায়ন করা।

সি চিন পিং জোর দিয়ে বলেন, সংস্কার-কাজ বর্তমান চীনের উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চীনের উন্নয়ন বিশ্বকে ছাড়া হবে না, আর বিশ্বের সমৃদ্ধির জন্য চীন অনেক গুরুত্বপূর্ণ। নতুন যাত্রায় চীন শান্তি, উন্নয়ন, সহযোগিতা এবং উভয় কল্যাণের ভিত্তিতে নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলবে, ‘এক অঞ্চল, এক পথ’-এর উচ্চ মানের উন্নয়ন জোরদার করবে, মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলবে এবং বিশ্বের সঙ্গে সামনে এগিয়ে যাবে। 

সবশেষে সি চিন পিং বলেন, চিয়াং জে মিন চিরদিনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিলেওতাঁর অবদান, তাঁর চিন্তাধারা ইতিহাসে লেখা থাকবে এবং চীনাদের মনে থাকবে। 
সূত্র:শুয়েই ফেই ফেই,সিএমজি।

প্রীতি / প্রীতি

মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু

থাইল্যান্ডে নোঙর করছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন

মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই

বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন

রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ

মার্কিন আকাশের কাছাকাছি বিমানে আঘাত হানবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র

চীনে নীরবে ঘটছে যে বিপ্লব

অবৈধ অভিবাসন ও আইনভঙ্গ : সৌদিতে ৬ দিনে ১৪ হাজার ২ শতাধিক গ্রেপ্তার

ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়া বাদ, ট্রাম্পকে শারার ধন্যবাদ

বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান

হাজার মাইল দূরের বিমান লক্ষ্য করতে হাইপারসনিক অস্ত্র তৈরি চীনের