ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রোনালদো কেন বেঞ্চে, যা জানালেন পর্তুগালের কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১২-২০২২ বিকাল ৭:৮

সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৬-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে পর্তুগাল। ওই ম্যাচে দলটির সেরা তারকা ও অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন বেঞ্চে। তার জায়গায় শুরুর একাদশে নামা গঞ্জালো রামোস হ্যাটট্রিক করে রেকর্ড গড়েছেন। 

রোনালদোকে বেঞ্চে রাখার কারণ মনে করা হচ্ছে দুটি। তিনি আগের মতো প্রেসিং ফুটবল খেলতে পারেন না। প্রতিপক্ষের ফাইনালে থার্ডে দাঁড়িয়ে থাকেন। আগের মতো সুযোগ তৈরি করতে পারেন না। অন্য কারণটি হলো, গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে তাকে দ্বিতীয়ার্ধে বদলি করে তুলে নেওয়ায় কোচের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। 

তবে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস জনিয়েছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে রোনালদোকে তিনি বেঞ্চে রাখেননি। বিষয়টি ছিল সুইসদের বিপক্ষে দলের ট্যাকটিসের অংশ, ‘রোনালদোকে বেঞ্চে রাখার কারণ এরই মধ্যে আমি ব্যাখ্যা করেছি। নতুন করে বলতে চাই না। এটা ছিল কৌশলগত বিষয়। আমরা শুরুতে ডিয়াগো ডালট, রাফায়েল গুরুইরেকে খেলিয়েছি। আবার জোয়াও ক্যানসেলোর মতো দারুণ খেলোয়াড়কে বেঞ্চে রেখেছি।’ 

সুইজারল্যান্ডের শক্তি-দুর্বলতা বিবেচনা করে যেটা তার ভালো মনে হয়েছে সেটাই করেছেন বলে উল্লেখ করেন পর্তুগাল কোচ সান্তোস। তার মতে, পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক রোনালদো এবং কোচ সান্তোসের মধ্যে কোন সংকট নেই, ‘আমরা অনেক বছর ধরেই বন্ধু। এসব আমাদের সম্পর্কে প্রভাব ফেলে না। বরং এমন সিদ্ধান্তের সময় খেলোয়াড় নিজেই সাড়া দেয়। অধিনায়ক হিসেবে রোনালদো দারুণ উদাহরণ তৈরি করেছে।’ 

পর্তুগাল সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা মরক্কোর। স্পেনকে টাইব্রেকারে বিদায় করে প্রথমবার শেষ আটে তারা। ওই ম্যাচে শুরুর একাদশে রোনালদো থাকবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এর আগে ২০০৬ বিশ্বকাপে পর্তুগাল রোনালদোর প্রথম বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল। সেবারও রোনালদোকে নকআউট পর্বে বেঞ্চে বসতে হয়েছিল।

সুজন / সুজন

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের