কোয়ার্টারের আগে প্র্যাকটিসে অনুপস্থিত, কী হলো এমবাপের?
শনিবার ইংল্যান্ডের বিপক্ষ গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ ফ্রান্সের। তার আগে দলের সেরা তারকা, যিনি এই মুহূর্তে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার দৌড়েও আছেন, সেই কিলিয়ান এমবাপেকেই দেখা গেলো না প্র্যাকটিসে!
ফ্রান্সের বাকি খেলোয়াড়রা যখন নিজেদের ঝালিয়ে নিচ্ছেন, তখন কেন প্র্যাকটিসে অনুপস্থিত এমবাপে? তাহলে কি শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছেন ফরাসি তারকা?কেন এমবাপে প্র্যাকটিসে নেই, ফরাসি দলের পক্ষে কোনও যুতসই উত্তর না মেলায় সমস্যাটা আরও বেড়েছে। কারণ, পোল্যান্ড ম্যাচ খেলে দু’দিন বিশ্রামের পর ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতিতে বুধবারই প্রথম প্র্যাকটিসে নেমেছিলেন ফরাসি ফুটবলাররা।
কোয়ার্টারের আগে অনুশীলনে এমবাপের মতো তারকা নেই- এই খবর ছড়িয়ে পড়তেই দোহায় দলের প্র্যাকটিস দেখতে আসা ফরাসি সমর্থকদের মধ্যে মারাত্মক চাঞ্চল্য ছড়ায়।
ফরাসি শিবির থেকে শুধু এটুকুই জানা যাচ্ছে, বিশ্বকাপের প্রস্তুতির শুরুর মুহূর্তে কয়েকদিন গোড়ালিতে ব্যান্ডেজ বেঁধে এমবাপেকে প্র্যাকটিস করতে দেখা গেলেও এরপর আর চোট ভোগায়নি ফরাসি তারকাকে।
যদিও বুধবার প্র্যাকটিস শুরুর আগে মাঠের ভেতর ফ্রান্স কোচ দিদিয়ের দেশম এবং দলীয় চিকিৎককে অনেকক্ষণ আলোচনা করতে দেখা গেছে। আর তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরোনো চোট কি জেগে উঠলো?
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ