ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চোটে পড়ে দেশে ফিরছেন রোহিত শর্মা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১২-২০২২ দুপুর ১২:৩৭

বাংলাদেশের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ৫ রানে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে চোটে পড়ে এবার দেশে ফিরতে হচ্ছে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে।

১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত হবে তৃতীয় ম্যাচ। সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচটা ভারতের কাছে মান সম্মান বাঁচানোর। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়কের ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে বড় ধাক্কার। তবে শুধু ওয়ানডে সিরিজই নয়। টেস্ট সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন রোহিত শর্মা।

গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে হাতের আঙুলে ব্যথা পান রোহিত। ফিল্ডিংয়ের সময় মাঠে না থাকলেও, ব্যাটিংয়ে নেমে ২৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন তিনি। শেষ ওয়ানডেতে তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। বৃহস্পতিবার বাংলাদেশ ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হবেন ভারতের অধিনায়ক।

ম্যাচ শেষে রাহুল দ্রাবিড় বলেন, কিছু চোট সমস্যায় ভুগছি, যা আমাদের জন্য আদর্শ নয়। কুলদীপ, দীপক চাহার ও রোহিত শর্মা তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবে না। রোহিত মুম্বাই ফিরে গিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিবে। টেস্ট ম্যাচে ফিরতে পারবে কি না, আমি নিশ্চিত নই। তবে এটা নিশ্চিত যে, সে পরের ম্যাচে খেলতে পারছে না।'

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের