ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর ২য় মৃত্যুবার্ষিকী আগামীকাল


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮-১২-২০২২ রাত ৮:৪৪

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর ২য় মৃত্যুবার্ষিকী আগামীকাল ৯ ডিসেম্বর ২০২২। ২০২০ সালের এই দিনে তিনি করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল জানান, এ উপলক্ষে ফরিদপুরের মুসলিম মিশন এতিম খানায় দোয়া এবং ময়েজ মঞ্জিলের পারিবারিক কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতিহা পাঠ ও মোনাজাতের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ ১৯৪০ সালের ৩ মে তিনি ফরিদপুর জেলার সম্ভ্রান্ত বাঙালি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চৌধুরী কামাল ইবনে ইউসুফের পিতামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন বিশ্বাস। তাঁর পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে উপমহাদেশের একজন বিশিষ্ট প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তাঁর চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) প্রেসিডেন্ট আইয়ুব খানের সরকারে মন্ত্রিসভায় ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপি থেকে ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁকে বৃহত্তর ফরিদপুরের প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন District Development Co- ordinator - DDC হিসেবে নিয়োগ দেন। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হন। ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন। ২০০১ সালের নির্বাচনেও জয়ী হয়ে তিনি খাদ্য এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হয়েছিলেন।

সুজন / সুজন

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ

রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান