ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৮-১২-২০২২ রাত ৯:২৪

বিএনপি কোন রাজনৈতিক দল না। বিএনপি খুনি দল। আওয়ামীলীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি। এখন কমান্ডার হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বন্দুক দিয়ে রাষ্ট্র ক্ষমতা করতে পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলাদেশ গড়ার। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে লালমাই উপজেলার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাগমারা হাইস্কুল মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলনের প্রধান অতিথি হিসেবে শেখ ফজলুল করিম সেলিম এমপি উপরোক্ত কথা গুলো বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম লোটাস কামাল এমপি।

উদ্বোধক ভার্চুয়াল বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এম.পি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, ত্রান ও  সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসিমুল আলম চৌধুরী নজরুল এমপি, সদস্য এডভোকেট আবুল হাসেম খাঁন  প্রমুখ। সঞ্চালনায় কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক এমপি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন উপজেলা ইউনিয়ন, ওয়ার্ড থেকে নেতকর্মীরা ব্যানার, ফেষ্টুন হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করেন সড়ক ও সম্মেলনের ভিতরে। সম্মেলণে আগত নেতাকর্মীরা বলেন সকল ভোটাররা আগামী ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে ও আনব। সম্মেলণ শেষে প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম এমপি আ.হ.ম লোটাম কামাল এমপি কে সভাপতি ও মুজিবুল হক মুজিব এমপিকে সাধারণ সম্পাদক হিসাবে নাম ঘোষনা করেন।

সুজন / সুজন

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের