ঢাবি ক্যাম্পাসে সতর্ক ছাত্রলীগ
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ কোথায় হবে তা নিয়ে গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ১০ লাখ লোকের সমাগম ঘটিয়ে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করতে চাইলেও সরকার সে অনুমতি দিচ্ছে না।
এ পরিস্থিতিতে গতকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে রয়েছে ছাত্রলীগ। গতকালের মতো আজও (শুক্রবার) সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), দোয়েল চত্বর, পলাশী মোড়, নীলক্ষেত মোড়, কার্জন হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে ছাত্রলীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। গতকাল বৃহস্পতিবারও একইভাবে অবস্থান নিয়েছিল ছাত্রলীগ।
সলিমুল্লাহ মুসলিম হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শহীদুল্লাহ হল, সূর্যসেন হল, রোকেয়া হল ছাত্রলীগসহ প্রায় সব হলের ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে আছেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?