ঈশানের ঝড়ো ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ
সিরিজের প্রথম দুই ম্যাচের একটিতেও ভালো শুরু পায়নি ভারত। দুই ম্যাচেই একশো পেরোনোর আগে ৪ উইকেট হারিয়েছে দলটি। শনিবারের ম্যাচে চিত্রটা বদলে দিলেন রোহিত শর্মার বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া ঈশান কিশান। বাঁহাতি এ ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ১ উইকেট হারিয়েই তিন অঙ্কে পৌঁছে গেছে ভারতীয় দল।
আঙুলের চোটে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় ম্যাচে তার বদলে ওপেনিংয়ে নেমেছেন ঈশান। আর নেমেই বাজিমাত ২৪ বছর বয়সী এ ক্রিকেটারের। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতকে শুরু থেকেই আত্মবিশ্বাস যোগাচ্ছে ঈশানের ব্যাট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ রানে প্রথম উইকেট হারানোর পরেও গত দুই ম্যাচের মতো দলকে ব্যাটিং বিপর্যয়ে পড়তে দেননি ঈশান। ঝড়ো ব্যাটিংয়ে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের চাপে রেখেছেন তিনি। ইতোমধ্যে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। অর্ধশতকের পর আরও ভয়ংকর হয়ে উঠেছেন বাঁহাতি এ ব্যাটার। এবাদত-মিরাজদের বাউন্ডারি ছাড়া করে রান তুলছেন দ্রুত গতিতে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৬ রান। ৭১ বলে ৮০ রান করে অপরাজিত আছেন ঈশান। উইকেটের ওপর প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন বিরাট কোহলি।
এর আগে শিখর ধাওয়ানকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই দলকে ব্রেক থ্রু এনে দেন আগের দুই ম্যাচের নায়ক। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যচ জিতে আগেভাগেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!