ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু, আগামীকাল শপথগ্রহণ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-১২-২০২২ রাত ৮:৫১
ফটো- এএনআই
ফটো- এএনআই

হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুকু। তাঁর ডেপুটি হতে চলেছেন মুকেশ অগ্নিহোত্রী। আগামীকাল শপথগ্রহণ অনুষ্ঠান। হিমাচল প্রদেশের কংগ্রেস ইউনিটের প্রধান তথা বিশিষ্ট নেতা এই সুখবিন্দর সিং সুকু। আগামীকাল রোববার সকাল ১১টা নাগাদ শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নির্বাচনের ব্যাপারে সুখবিন্দর সিং জানান, হাইকম্যান্ড যে এই সিদ্ধান্ত নিয়েছে, তা তিনি জানতেন না! তবে, তখন তিনি জানান, তাঁদের, মানে, কংগ্রেস লেজিসলেচার পার্টির একটি বৈঠক বিকেলে আছে। অধিকাংশ বুথফেরত সমীক্ষায় কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছিল। তবে বাস্তবে তা হয়নি। কংগ্রেসই একতরফা জেতে। 

আটান্ন বছরের এই সুখবিন্দর সিং সুকু হিমাচল প্রদেশের নাদাউনের বিধায়ক। নব নির্বাচিত বিধায়কদের নিয়ে আয়োজিত এক বৈঠকে কংগ্রেস হাইকম্যান্ড তাঁর নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে। 

গুজরাতে কংগ্রেস উড়ে গেলেও হিমাচল প্রদেশে বিজেপিকে পাল্টা আঘাত করেছে কংগ্রেস। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে দেশের রাজনৈতিক মহল বিস্মিত হয়ে দেখেছে, বিজেপিকে টপকে এগিয়ে গিয়েছে কংগ্রেস! ২০১৭ সালের ফলাফলের সঙ্গে তুলনা করলে বিজেপি সেখানে অনেক পিছিয়ে। তবে সম্পূর্ণ ফল প্রকাশের পরেও আতঙ্ক তাড়া করে ফিরেছে স্থানীয় কংগ্রেসকে।

কী সেই আতঙ্ক? কংগ্রেসের ভয় ছিল, এবার বিজেপি হর্স ট্রেডিং শুরু করবে। টাকা দিয়ে কিনে নেওয়া হতে পারে নবনির্বাচিত বিধায়কদের। এই আতঙ্কেই কংগ্রেস তাদের নব নির্বাচিত প্রার্থীদের জয়পুরে নিয়ে গিয়েছিল। সেখানেই তাদের প্রাথমিক ভাবে লুকিয়ে রাখা হয়েছিল। আসলে, কয়েকমাস আগেই মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকার ভাঙার আগে তাঁর অনুগামী বিধায়কদের প্রথমে গোয়া ও তারপরে সেখান থেকে অসমে নিয়ে চলে যান। সেইভাবেই হিমাচল প্রদেশের ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চায়নি কংগ্রেস। রাজ্যের নামী কংগ্রেস নেতা মুকেশ অগ্নিহোত্রী, যিনি উপমুখ্যমন্ত্রী হচ্ছেন, তিনি হারোলি থেকে জিতেছেন। সুখবিন্দর সিং সুক নাদাউন কেন্দ্র থেকে জেতেন।

এই প্রথমবার হিমাচলে ভোটে লড়েছিল আম আদমি পার্টি। লড়াই করলেও তারা সেখানে কোনও ছাপই ফেলতে পারেনি।

সূত্র: জি ২৪ ঘণ্টা ডিজিটাল

সুজন / সুজন

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের