ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

এবারও জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে না ঈদ জামাত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২১ বিকাল ৬:৫০

গত বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। 

বুধবার (১৪ জুলাই)  তিনি বলেন, জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আয়োজন করতে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, তাই সাময়িক লকডাউন শিথিলের পর এই স্বল্প সময়ে সেই আয়োজন করা সম্ভব নয়। সেই সঙ্গে স্বাস্থ্যবিধির দিকে নজর দিয়ে ব্যাপক জনসমাগম এড়াতে এবছর জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন না করে মসজিদে আয়োজনের পক্ষে সিটি করপোরেশন।

এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত না হওয়ার বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তবে তিনি স্বাস্থ্যবিধি মেনে গতবারের মতো ঈদুল আজহার নামাজ মসজিদে আয়োজন ও আদায়ের অনুরোধ জানিয়েছেন। 

বুধবার নগরীর ৩৬ নং ওয়ার্ডের তাঁতীবাজার মোড়ে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ অনুরোধ জানান।

ডিএসসিসি বলছে, গতবারের মতো এবারও ঈদ জামাত মসজিদের ভেতরে অনুষ্ঠিত হলে, ব্যাপক জনসমাগম হবে না। এছাড়া এই স্বল্প সময়ে জাতীয় ঈদগাহে ব্যাপক পরিসরে স্বাস্থ্যবিধি মানানো নিশ্চিত করা সম্ভব নয়। তাই এবার মসজিদের ভেতরেই ঈদের নামাজের আয়োজনের পক্ষে তারা।

এমএসএম / এমএসএম

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫