ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উইন্ডিজকে ৭৭ রানে গুঁড়িয়ে বিশাল জয় অস্ট্রেলিয়ার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১২-২০২২ দুপুর ১২:১৫

ওয়েস্ট ইন্ডিজকে ফলো অনে না পাঠিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ১৯৯ রানে। তৃতীয় দিন শেষ বিকেলে ২২ ওভার ব্যাটিং করে উইন্ডিজ ৪ উইকেট হারালে অজিদের জয় হয়ে দাঁড়ায় কেবলই আনুষ্ঠানিকতার। তাই হলো, আর ১৮.৫ ওভার টিকলো উইন্ডিজদের ইনিংস।

অ্যাডিলেড ওভালে উইন্ডিজকে ৭৭ রানে গুঁড়িয়ে অস্ট্রেলিয়া পেলো ৪১৯ রানের বিশাল জয়। ২১ রানে ৪ উইকেট হারিয়ে ডেভন থমাস ও জেসন হোল্ডার অপরাজিত ১৭ রানের জুটিতে দিন শেষ করেছিলেন। দলীয় ৩৮ রানে চতুর্থ দিন খেলা শুরু করে আর ৪ রান যোগ করে ভাঙে এই জুটি।

তারপর একে একে বাকি ৫ ব্যাটসম্যানের বিদায়। মাইকেল নেসার ও মিচেল স্টার্কের তোপে ৪০.৫ ওভারে গুটিয়ে যায় অজিরা। আগের দিন স্কট বোল্যান্ড মেডেন ওভারে ৩ উইকেট নিয়ে এই ধসের শুরু করেন।

নেসার, স্টার্ক ও বোল্যান্ড তিনটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন দুই ইনিংসে ১৭৫ ও অপরাজিতক ৩৮ রান করা ট্র্যাভিস হেড। ৫০২ রান করে দুই ম্যাচের সিরিজের সেরা খেলোয়াড় স্বাগতিক দলের মার্নাস লাবুশেন।

২-০ তে অস্ট্রেলিয়া উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে। দুটি জয়ে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৭৫ শতাংশ পিসিটি নিয়ে শীর্ষে। 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের