প্রথম চীন-জিসিসি শীর্ষ সম্মেলনে চীনের ৮ দফা কর্মপরিকল্পনা
রিয়াদে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রথম চীন-জিসিসি শীর্ষ সম্মেলনে আরব দেশগুলোর সাথে তাঁর দেশের সহযোগিতার ৮-দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। সি চিন পিং কর্তৃক ঘোষিত ৮-দফা কর্মপরিকল্পনা হচ্ছে: প্রথমত,চীন-আরব সহযোগিতা ও সহায়তা পরিকল্পনা বাস্তবায়নে বেইজিং ৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দেবে। আরব দেশগুলোর উৎপাদিত শক্তি, অবকাঠামো, জ্বালানিসম্পদ ও সবুজ
ব্যাংকিংয়ের ক্ষেত্রে বিনিয়োগ করবে চীন। চীন আরব দেশগুলোকে ঋণ-সহায়তাও দেবে। চীন এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংককে আরব দেশগুলোর আরও উচ্চ মানেরও নিম্ন খরচের অবকাঠামো ব্যবস্থায় বিনিয়োগে উৎসাহিত করবে। এছাড়া, চীন আরব দেশগুলোর মধ্যেস্বল্পোন্নতদেশগুলোর ৯৮ শতাংশ পণ্যকেশুল্কমুক্ত সুবিধা দেবে। ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন ও সিরিয়াকে মানবিক সহায়তা দেবে চীন। ২০২৭ সালে চীন-আরব বাণিজ্যের মোট পরিমাণ হবে ৪৩০ বিলিয়ন মার্কিন ডলার।
দ্বিতীয়ত, চীন আরব দেশগুলোতে ৫টি আধুনিক কৃষি যৌথ পরীক্ষাগার এবং ৫০টি কৃষি প্রযুক্তি সহযোগিতা প্রদশর্নীকেন্দ্র নির্মাণ করবে।চীন আরব দেশগুলোতে ৫০০জন কৃষিপ্রযুক্তির বিশেষজ্ঞ পাঠাবে;তৃতীয়ত, চীন আরব দেশগুলোতে পাঁচটি চীনা ঐতিহ্যগত চিকিৎসা সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়ন করবে এবং সেসব দেশে চীনা চিকিৎসক দল পাঠাবে।
চতুর্থত, চীন আরব দেশগুলোতে খরা, মরুকরণ ও ভূমিক্ষয় সংক্রান্ত আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র নির্মাণ করবে। চীন ফেংইউন জলবায়ু উপগ্রহ ও বেইজিং বিশ্ব আবহাওয়া কেন্দ্র ব্যবহার করে আরব দেশগুলোকে দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনে সহায়তা করবে। চীন আরব দেশগুলোকে ৩০০টি অগ্রণী প্রযুক্তি সরবরাহ করবে।
পঞ্চমত, চীন নিজের জ্বালানি সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থাকে আরব দেশগুলোর ৫ মিলিয়ন কিলোওয়াট মোট ইনস্টল ক্ষমতাসহ পুনর্নবীকরণযোগ্য শক্তিপ্রকল্পে অংশ নিতে উৎসাহ দেবে; ষষ্ঠত, চীন আরব দেশগুলোর রাজনৈতিক পার্টি, সংসদ, গণমাধ্যম ও থিঙ্কট্যাংকের এক হাজার প্রতিনিধিকে চীন সফরে আমন্ত্রণ জানাবে। চীন আরব দেশগুলোর সঙ্গে সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা জোরদার করবে।
সপ্তমত, চীন দু’পক্ষের যুবক উন্নয়ন ফোরাম ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়ন করবে। চীন ১০০জন আরব যুববিজ্ঞানীকে বিজ্ঞান নিয়ে গবেষণা করতে আমন্ত্রণ জানাবে এবং ৩ হাজার আরব কিশোরকে চীন-আরব সাংস্কৃতিক যোগাযোগে অংশ নেওয়ার সুযোগ দেবে;অষ্টমত, চীন আরব দেশগুলোর প্রতিরক্ষা বিভাগ ও বাহিনীর সঙ্গে কৌশলগত সংলাপ, সমুদ্রে নিরাপত্তা, আন্তর্জাতিক শান্তি রক্ষা ও বিশেষ প্রযুক্তি খাতে যোগাযোগ বাড়াবে।
সূত্র: ছাই ইউয়ে, সিএমজি।
প্রীতি / প্রীতি
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি
ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প
৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প