করোনায় বিশ্বে ২৪ ঘন্টায় ৪৮৮ জনের মৃত্যু
বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৯৮৫ জন। সোমবার (১২ ডিসেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ১৯০ জন।
এ ছাড়া রাশিয়ায় মৃত্যু হয়েছে ৫১ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৬ জন। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৬৯ জন। দক্ষিণ কোরিয়া আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৩১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৮৯ জন এবং মৃত্যু ২৬ জনের।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ১৪ জন। মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৫৮ হাজার ৪৯৩ জনের। সুস্থ হয়েছেন ৬২ কোটি ৯১ লাখ ২৭ হাজার ৮৮৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান