৪ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস এবং মামুন এগ্রো প্রোডাক্টস। এ চারটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।
সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি: ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি২’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৪’। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২২ সালের ২২ নভেম্বর পর্যন্ত সময়ের ব্যাংকের দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
এপেক্স ফুডস: ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ১’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের ব্যাংকের দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস: ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ৩’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের ব্যাংকের দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
মামুন এগ্রো প্রোডাক্টস: ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি২’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২২ সালের ২৯ নভেম্বর পর্যন্ত সময়ের ব্যাংকের দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার