জাম্বিয়ায় সড়কের পাশ থেকে ২৭ মরদেহ উদ্ধার
জাম্বিয়ায় একটি সড়কের পাশ থেকে ২৭টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃতদেহগুলো ইথিওপিয়া থেকে পাচার হওয়া শরণার্থীদের। পরিবহনে লুকিয়ে পাচার করার সময় এরা দমবন্ধ হয়ে মারা গেছেন।
জাম্বিয়া পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, রাজধানী লুসাকার উত্তরের একটি এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
জাম্বিয়া পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে জানিয়েছেন, রবিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে সেখানকার কয়েকজন বাসিন্দা মৃতদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তিনি বলেন, “সেখান থেকে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। যিনি নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করছিলেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”
মৃতদেহ থেকে পরিচয় সংক্রান্ত যেসব নথি উদ্ধার হয়েছে তাতে পুলিশ ধারণা করছে মৃত ব্যক্তিরা ইথিওপিয়ার নাগরিক।
প্রীতি / প্রীতি
নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা
ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান
মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান
ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা
টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫
আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি
৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও
নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার
যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের
চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের
Link Copied