ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

২২ বছর পর পাকিস্তানে ইংল্যান্ডের টেস্ট সিরিজ জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১২-২০২২ দুপুর ৪:১১

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে হেরেছিল এই দলের কাছে। তার আগে ঘরের মাঠে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হার। এবার টেস্ট সিরিজেও পরাজিত হলো তারা।

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ড পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ নিশ্চিত করে ফেলেছে। সোমবার ২৬ রানে মুলতান টেস্ট জিতেছে বেন স্টোকসের দল। ২০০০ সালের ১১ ডিসেম্বর করাচি টেস্টে ৬ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। ঠিক ২২ বছর এক দিন পর আবারও পাকিস্তানে প্রথমবার টেস্ট সিরিজ জিতলো ইংল্যান্ড। আর ১৯৫৯ সালের পর প্রথমবার দেশের মাটিতে টানা তৃতীয় হারের তেতো স্বাদ পেলো পাকিস্তান।

৩৫৫ রানের লক্ষ্য ছুঁতে চতুর্থ দিন ১৫৭ রান লাগতো পাকিস্তানের। ইংল্যান্ডের দরকার ছিল ৬ উইকেট। ৪ উইকেটে ১৯৮ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান দিনের প্রথম উইকেট হারায়  আর ১২ রান যোগ হতেই। ফাহিম আশরাফকে (১০) জ্যাক ক্রলির ক্যাচ বানিয়ে নিজের ৫০তম উইকেট পান জো রুট।

৫৪ রানে খেলতে নামা সৌদ শাকিল এরপর হাল ধরেন মোহাম্মদ নওয়াজের সঙ্গে। ষষ্ঠ উইকেটে তারা দুজন দলের জয়ের আশা দেখাতে থাকেন। কিন্তু লাঞ্চের আগে দুজনই ফিরে গেলে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। ৮০ রানের জুটি ভেঙে দেন মার্ক উড, নওয়াজ (৪৫) হাফ সেঞ্চুরি বঞ্চিত হন। 

উড তার পরের ওভারে পেয়ে যান শাকিলের উইকেট। ২১৩ বলে ৮ চারে ৯৪ রান করেন তিনি। যদিও তার আউট নিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে। আউটসাইড এজ হয়ে বল ওলি পোপের গ্লাভসে পড়ে। ইংলিশ উইকেটকিপার ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরেন। কিন্তু বল ঘাস ছুঁয়েছিল কি না প্রশ্ন থেকে যায়। তবে থার্ড আম্পায়ার জোয়েল উইলসন রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত জানান, বহাল থাকে অনফিল্ড আম্পায়ারের আউটের সফট সিগন্যাল।

৭ উইকেটে ২৯১ রান করে লাঞ্চে যায় পাকিস্তান। শাকিলের উইকেট হারিয়ে যেন জয়ের আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের। তাদের দরকার ছিল আর ৬৪ রান, ইংল্যান্ডের চাই ৩ উইকেট। দুই বোলারকে টপকে ব্যাটিংয়ে নামা আবরার আহমেদ তেড়েফুঁড়ে ব্যাটিং করতে থাকেন। ১১ বলে চারটি চারে ১৭ রান করেন তিনি। কিন্তু পরের বলে জেমস অ্যান্ডারসনের শিকার হন বেন ডুকেটকে ক্যাচ দিয়ে।

এরপর আগা সালমান ও জাহিদ মাহমুদের ব্যাটে শুধু সময়ক্ষেপণ। যদিও আগা চারটি চারে কিছুটা ভড়কে দেন ইংল্যান্ডকে। তবে অন্য প্রান্ত থেকে জাহিদ (০) ও মোহাম্মদ আলী (০) সঙ্গ দিতে পারেননি। এই ম্যাচের সর্বোচ্চ ৩২৮ রানের ইনিংস খেললেও হার মানতে হয় পাকিস্তানকে। ৩১ বলে ২০ রানে অপরাজিত ছিলেন আগা।

ইংল্যান্ডের পক্ষে উড সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি পান রবিনসন ও অ্যান্ডারসন। ইংল্যান্ডকে জেতাতে ১০৮ রান করে ভূমিকা রাখা হ্যারি ব্রুক হয়েছেন ম্যাচসেরা।  

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের