ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দশ বছর একসঙ্গে তারা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১২-২০২২ দুপুর ৪:২৬

মাত্র এক বছরের প্রেম, তারপরই গড়ায় পরিণয়ে। সময়টা ছিল ১২-১২-১২। দশ বছর আগের বিরল এক দিন। এদিনেই সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশিরের চার হাত এক হয়ে যায়। রাজধানীর অভিযাত এক হোটেলে ২০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। 

তারপর এই দুজন হয়ে ওঠেন দেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত জুটি। একে একে ঘর আলো করে আসে তিন সন্তান। ১২ ডিসেম্বর, সাকিব-শিশিরের দাম্পত্য জীবনের ১০ বছর পূরণ হয়ে গেল।

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিবের সঙ্গে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিশিরের পরিচয় হয়েছিল ফেসবুকে। এর আগে ক্রিকেট সম্পর্কে ধারণা ছিল না শিশিরের। সাকিবের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি একটু আধটু ক্রিকেট দেখা শুরু করেন। বর্তমানে রীতিমতো ক্রিকেটভক্ত হয়ে গেছেন শিশির। মাঝেমধ্যে সোশ্যাল সাইটে স্বামীর হয়ে ব্যাট ধরেন। দম্পতি হিসেবেও তারা দারুণ সফল। একে অন্যকে সবসময় সমর্থন দিয়ে যান।

আজ এই বিশেষ দিনে ফেসবুকে নিজেদের ছবি আপলোড করে সাকিব লিখেছেন, “তুমি আমাকে এক দশকের অফুরন্ত ভালবাসা, যত্ন, দয়া এবং ত্যাগের মধ্য দিয়ে জড়িয়ে রেখেছো। আমাদের ভালবাসা আমাদের দিয়েছে সবচেয়ে মূল্যবান ও সুন্দর সন্তান যেটার স্বপ্ন সব পিতামাতা দেখেন। শুভ বিবাহবার্ষিকী!”

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের