প্রথম প্রান্তিকে বিএসআরএমের ২ কোম্পানির লোকসান
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ও বিএসআরএম স্টিল লিমিটেডের চলতে হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানি দুটি আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরে একই সময়ে লোকসানে নেমেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, বিএসআরএম লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৫.৫১) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৪.২৯ টাকা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৮.৬৫ টাকায়।
এদিকে, বিএসআরএম স্টিল লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৯৩) টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ২.৮৯ টাকা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭.৬৯ টাকায়।
প্রীতি / প্রীতি
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার