ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মোদিকে ‘হত্যার’ হুমকি দিয়ে কংগ্রেস নেতা গ্রেফতার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ১২:৩০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার হয়েছেন দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের সিনিয়র কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া।মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে বিতর্কিত বক্তৃব্য দেন তিনি। বক্তৃতায় রাজা পাতেরিয়াকে সমবেত জনতার উদ্দেশে বলতে শোনা যায়, “ভারতের সংবিধান রক্ষা করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যায়’ প্রস্তুত থাকতে হবে।”

তার বক্তব্যের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। এরপরই সমালোচনার ঝড় ওঠে রাজা পাতেরিয়ার বিরুদ্ধে। তাকে গ্রেফতারের দাবি জানান বিজেপির অনেক নেতা।

সমালোচনার মুখে রাজা পাতেরিয়া তার বক্তব্যের ব্যাখ্যাও দেন। এতে তিনি বলেন, ‘হত্যা’ বলতে তিনি আসলে মোদিকে পরাজিত করার কথা বলেছেন। তবে তার এই ব্যাখ্যায় সমালোচনা থামেনি।

রাজা পাতেরিয়ার মন্তব্যের জেরে তার বিরুদ্ধে পুলিশি মামলার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ রাজ্য সরকার। এরপর সোমবার বিকালে রাজ্যের পান্না জেলার একটি থানায় রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করা হয়। সূত্র: এনডিটিভি, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে

প্রীতি / প্রীতি

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের